1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

কৃষক লীগ সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি জানিয়েছে, চন্দনের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলায় রয়েছে।শুক্রবার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।তিনি বলেন, কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।২০১৯ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হন সমীর চন্দ।এদিকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের মিলনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। বৃহস্পতিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।তিনি বলেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park