1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধা: সম্পাদক বিপ্লব’র দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট : খুলনা মটর শ্রমিক ইউনিয়নের (রেজি: নং: ১১১৪) সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব সহ তার অনুসারীদের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৪) ইং তারিখ বেলা ১১টায় খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকদের আয়োজনে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনের মাধ্যমে তারা বিপ্লবের দুর্নীতি ও লোক দেখানো নির্বাচনের কারণে যে অবৈধ কমিটি গঠন করা হয়েছে তা ভেঙ্গে দেওয়ারও আহ্বান জানান।এসময় তারা বলেন, সংবিধান অনুযায়ী সাধারণ সম্পাদক প্রতি বছর বিশেষ সাধারণ সভা ডেকে শ্রমিকদের আয়-ব্যয়ের হিসাব দেয়ার কথা থাকলেও আজ অবধি কোন সভা ডেকে হিসাব দেননি।তারা আরও বলেন, শ্রমবীধি আইনানুযায়ী ট্রেড ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি, যে কোন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ দ্বারা কমিটি গঠন করতে হয়। কিন্তু বিপ্লব তা না করে, রাজনৈতিক নেতৃবৃন্দ দ্বারা নির্বাচন কমিটি গঠন করে গত ১১ এপ্রিল নির্বাচন সম্পন্ন করে কমিটি গঠন করেন এবং এর আগেও একইভাবে কমিটি গঠন করেন।যা সম্পূর্ন সংবিধান পরিপন্থি।বিগত দিনে রাজনৈতিক প্রভাবে সাধারণ শ্রমিকরা ভয়ে কোন প্রতিবাদ করতে পারেনি।এখন প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় শ্রমিকরা বিপ্লবের সকল দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে অবৈধ কমিটি বাতিলের আহ্বান জানান। অবিলম্বে তা না করা হলে আগামীতে আরও বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুশিয়ারি প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন, রিয়াজুল কবির, রেজাউল হক বাবলু, বর্তমান কমিটির সহ-সভাপতি আয়নাল, সদস্য নিজাম, একলাস, রফিক, লাচ্চু, রাজু, মোতালেব, পান্নুসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park