1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

খুলনাসহ ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভূমিধসের শঙ্কা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

 

নিজস্ব প্রতিনিধি :সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিমি/২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দু’দিন বৃষ্টিপাত বাড়তে পারে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত এ অবস্থা থাকতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণে বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এতে করে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।তিনি আরও বলেন, ঢাকা ফরিদপুর অঞ্চলের ঊর্ধ্বাকাশে একটা একটা ঘূর্ণিবাতাস থাকার কারণে বাংলাদেশের সবগুলো বিভাগের উপর দিয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে এর সম্ভাবনা বেশি। এজন্য ভারি বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে।এদিকে অঝোর ধারার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায়। পানি জমে যাওয়ার কারণে বিভিন্ন সড়কে সকালেই যানজট তৈরি হয়েছে। ফলে অসহনীয় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে অফিসগামী ও স্কুলগামীদের ভোগান্তি বেশি।বৃহস্পতিবার (৩ অক্টোবর) দেয়া আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park