1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আজ দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে : মনা

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, ছাত্র-জনতার জনস্রোতে স্বৈরাচার শেখ হাসিনা ভেসে গেছে। দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আজ দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। বাংলাদেশের মুক্তিকামী ছাত্র-জনতা যে ইতিহাস তৈরি করেছে; তা পুরো পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশের জনগণ বিএনপিকে সমর্থন দিলে বিএনপি আগামীতে দেশ পরিচালনা করবে। গত ১৬ বছরে মাফিয়া শেখ হাসিনা ও তার দোসররা সারা দেশে খুন, গুম, জুলুম নির্যাতন করেছে, তার বিচার বাংলার মাটিতে হবে। মঙ্গলবার (১অক্টোবর) সন্ধ্যায় ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর মানিকতলায় রক্তস্নাত দীর্ঘ সংগ্রাম ও ছাত্র জনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা নস্যাৎ করার সকল অপচেষ্টা রুখতে এবং সাম্য ও নতুন বাংলাদেশ বির্নিমানের লক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পতিত স্বৈরাচার হাসিনার দোসররা ষড়যন্ত্রের করছে। দেশকে অস্থিতিশীল করতে প্রতিটা রাষ্ট্রীয় সেক্টরের আওয়ামী দোসররা ওঁৎ পেতে বসে আছে। সকল ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, বর্তমান অন্তর্বরতী সরকারের মধ্যে ফ্যাসিজমের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা এখনো ছাত্র-জনতার বিজয়কে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয়কে টেকসই ও অর্থবহ বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দেশে কর্তৃত্ববাদের কোন জায়গা হবে না। ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে। দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে। অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দল মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করতে হবে। শফিকুল আমিন লাভলুর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বদরুল আনাম, মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, শেখ ইমাম হোসেন, রোবায়েত হোসেন বাবু, নুর ইসলাম বাচ্চু, নেহিবুল হাসান, মতলুবুর রহমান মিতুল, লিয়াকত হোসেন লাভলু, খবির উদ্দীন, বেলায়েত হোসেন, জয়নাল আবেদীন, মাজেদুল হক, মাঈনুল হোসেন, আইয়ুব আলী, প্রিন্সিপাল বদরুজ্জামান, অধ্যাপক বাবলু, অধ্যাপক আজিম হোসেন, এম এম জসিম, সোহেল মোল্লা, আল আমিন রতন, মাহবুব হোসেন, আল আমিন লিটন, মামুন, মিজান, রিপ্পি প্রমূখ। সমাবেশের শুরুতে স্কীনে দেশনায়ক তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রমেরামতের ৩১দফা জনগনের মাঝে তুলে ধরা হয় এবং বিএনপি নেতৃবৃন্দ মঞ্চ ছেড়ে গ্যালারিতে বসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park