1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দেশে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই: তারেক রহমান

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

 

ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‌‌‌‘দেশের মানুষ যা আশা করে সেটি নিশ্চিত করতে হবে।আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করা হয়েছে।এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।সেজন্য দরকার নির্বাচিত সরকার। দেশে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।’ শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, ‘স্বাধীনভাবে কথা বলতে সক্ষম ছিল না মানুষ। দীর্ঘ ১৫ বছর স্বৈরাচার হাসিনার অত্যাচারে অতিষ্ট ছিল মানুষ। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন যদি আমরা মূল্যায়ন না করি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’ তিনি আরো বলেন, ‘জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে যারা জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। সেদিনই শহিদদের ত্যাগ সফলতা লাভ করবে যেদিন দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে।’ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park