1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

নিখোঁজের দুইদিন পর কপোতাক্ষে ভেসে ওঠলো ডুবুরি মিজানের মরদেহ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

 

জেলা প্রতিনিধি।। সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহনের বলগেটের (পল্টন) নোঙর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদে নিখোঁজ ডুবুরি মিজানুরের মরদেহ উদ্ধার হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গাগড়ামারী এলাকায় কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় তার মরদ দেহ উদ্ধার করা হয়।সকালে গাবুরার টেকেরহাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গাগড়ামারী এলাকায় কপোতাক্ষ নদে ডুবুরি মিজানুরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এরপর তারা ঘটনাস্থলে থাকা মিজানের পিতাসহ পরিবারের সদস্যদের খবর দেন। পরে নদে ভাসমান অবস্থায় তার মরদহ উদ্ধার করা হয়।এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) গাবুরার পার্শেমারি টেকেরহাটে কপোতাক্ষ নদে নিখোঁজ হন মিজানুর। নিখোঁজ মিজানুর রহমান সরদার খুলনার ৫নং ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে। পেশায় তিনি একজন ডুবুরি।নিখোঁজ মিজানকে উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ চেষ্টা চালিয়েও মিজানুর মরদেহ উদ্ধার করতে পারেনি তারা। পরে বুধবার সকালে প্রায় দেড় কিলোমিটার দূরে গাবুরার গাগড়ামারি নামক স্থানে কপোতাক্ষ নদে নিখোঁজ মিজানুরের লাশ ভেসে উঠে। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোঃ সাইফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে উদ্ধার অভিযান শুরুর পূর্ব মুহূর্তে মিজানুরের লাশ উদ্ধারের খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park