1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

কোস্ট গার্ডের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদসহ যুবলীগ কর্মী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

 

খুলনার মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার সহযোগী আটক করা হ‌য়ে‌ছে।বুধবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর বিসিজি বেইস মোংলা কর্তৃক বাগেরহাট জেলার মোংলা উপজেলার পোর্ট পৌরসভা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন (৩৫) কে আটক করা হয়। পরবর্তীতে তা‌কে জিজ্ঞাসাবাদ করা হ‌লে, তার দেয়া তথ‌্যম‌তে আভিযানিক এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে তল্লাশি করে ১ টি বিদেশী শটগান, ১টি বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ০২ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং নগদ ১ লক্ষ টাকা জব্দ করা হয়। এ সময় তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক করা হয়।জব্দকৃত অস্ত্র ও আটকক যুবলীগ কর্মী এবং তার ভাই‌কে সকল আলামতসহ মোংলা থানায় হস্থান্তর করা হ‌য়ে‌ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park