
দিগন্তর প্রতিবেদক : খুলনা মহানগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তৌহিদুজ্জামানের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকগন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন প্রশাসনকে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে তথ্য সরবারহ করাসহ প্রশাসনকে আন্তরিক সহযোগিতা করার আশ্বাস দেন।পাশাপাশি সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে নতুন এ বাংলাদেশ বিনির্মানে সর্বদা পাশে থাকবেন বলেও অভিমত ব্যাক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের নির্বাহী পরিচালক সাংবাদিক শাহবাজ জামান, খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাব এর সভাপতি মামুন রেজা, খুলনা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক কাজী মিজানুর রহমান, খুলনা অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি গোলাম কিবরিয়া তুহিন, কার্যকরী সদস্য মো: রাজা,দপ্তর সম্পাদক জাতীয় দৈনিক জবাবদিহির খুলনা প্রতিনিধি জোবায়ের ইসলাম অলি, থানার সেকেন্ড অফিসার এস আই পীযুষ প্রমুখ।এ সময় তাদের পক্ষ থেকে অত্র থানা এলাকায় সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তা জোরদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সবধরনের সহযোগীতার আশ্বাস দেন এবং দায়িত্বরত সকল পুলিশ সদস্যগন জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ২৪ ঘন্টা নিয়োজিত রয়েছেন বলেও জানান।