1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

প্রসঙ্গ দুর্নীতির শ্বেতপত্র বনাম দুর্নীতিবাজদের প্রজন্মরাও হোক দোষের ভাগী ; অথই নূরুল আমিন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

 

খবরে প্রকাশ আজ হোক কাল হোক বাংলাদেশের দুর্নীতিবাজদের “শ্বেতপত্র” প্রকাশ হবে।আমরাও চাই প্রকাশ হোক।তবে যাছাই বাছাই খুব নিঁখুত ভাবে হোক। হিংসাত্মক মনোভাব নিয়ে কোনো ভালো মানুষের নামেও যেন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ না হোক।প্রকৃত দুর্নীতিবাজদের কে খোঁজে বের করা হোক। এবং তাদের বিচার করা হোক।দুর্নীতি রোধ করতে কঠিন বিচার করা হোক।এবং ভবিষ্যতে যেকেউ দুর্নীতি করতে যেন ভয় পায়।সেই ব‍্যবস্থা গ্রহণ করা হোক।তবে আমি মনে করি। দুর্নীতির জগতে যারা আছে।বিশেষ করে মন্ত্রী এমপি আমলা নেতা ব‍্যবসায়ী যেই হোক। তাদের মধ‍্যে যারা বিদেশে টাকা পাচার করেছে।তাদের জন‍্য বিশেষ পদ্ধতিতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হোক।কারণ দেশের টাকা চুরি করে বিদেশ পাচার করা এযেন রাষ্ট্রদ্রোহিতার সমান অপরাধ।আর তা হলো।বিদেশে টাকা পাচার কারী যেসকল দুর্নীতিবাজ আছে। তাদের বেলায় এই মর্মে কঠিন আইন হোক। তা হলো ওদের স্ত্রী,ছেলে,মেয়ে তারা যেন কখনও সরকারি কোনো চাকরি না পায়।এমনকি কখনও যেন কোনো জনপ্রতিনিধি না হতে পারে।এই ধরনের আইন দুর্নীতিবাজদের বেলায় হলে। ভবিষ্যতে দুর্নীতি অনেকটাই রোধ করা সম্ভব হবে।অন‍্য দিকে বিদেশে পাচার করা অর্থ ফেরত আনা হোক।এবং দেশেও তাদের যে সম্পদ আছে। তা সব বিক্রি করে দিয়ে সরকারি কোষাগারে এই অর্থ জমা করা হোক।এছাড়া শ্বেতপত্র এর লিষ্ট অনুযায়ী প্রতি উপজেলায়, জেলা সদর এবং সিটির প্রতিটি ওয়ার্ডে দুর্নীতিবাজদের তালিকা ওয়ালিকা করা হোক। এই ধরনের দুর্নীতিবাজদের রক্তের সম্পর্ক আত্মীয় এমনকি শশুরালয়ের আত্মীয় সহ ব‍্যাংক লোন পাবে না মর্মে আইন পাশ করা হোক।আমাদের দেশের প্রায় নব্বই ভাগ মানুষ কোনো না কোনো ভাবে তারা কেউ অসৎ কেউ কেউ অসতের আশ্রয় প্রশ্রয় দাতা। তাই কঠিন ভাবে এই দুর্নীতি বন্ধ করতে না পারলে, আমরা হয়তো জাতি হিসাবে সারাজীবন লজ্জিতই থেকে যাব।

অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park