1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

খুলনা সোনাডাঙ্গা মডেল থানার মানব পাচার মামলার নারী ভিকটিম উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

 

খুলনা প্রতিনিধি।। খুলনা সোনাডাঙ্গা মডেল থানার মানব পাচার মামলার নারী ভিকটিম উদ্ধার :বাদী মোসাঃ লিমা বেগমের ছোট মেয়ে ভিকটিম সুরাইয়া (১৪) এর সাথে বাদীর মামাতো ভাই সাগর ৩ মাস যাবৎ প্রেমের সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে সাগর (১৭) ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে গত ৩০ আগস্ট ২০২৪ খ্রি: বাড়ি থেকে নিয়ে গিয়ে জনৈক কাজীর সহায়তায় বিয়ে করে এবং নগরীর লবণচরা থানাধীন হরিণটানা রিয়া বাজার এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া করে বসবাস করে। সাগর ভারতে অবস্থানরত তার মাতা হাসিনা বেগমের পরামর্শ অনুয়ায়ী ভিকটিমকে আজিম ফকির (১৭), সবুজ (১৭) এবং কামাল হোসেন শেখ (৩৯) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীদের সহায়তায় ভারতে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে গত ১১/০৯/২০২৪ খ্রি: ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাঘাডাঙ্গা সীমান্তে নিয়ে যায়। ভারতে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ৮/১০ জন মেয়েকে নিয়ে পাচারকারীদের একটি টিম মহেশপুর থানাধীন বাঘাডাঙ্গা সীমান্তের খোলা মাঠে অবস্থান করছে মর্মে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে ১২/০৯/২০২৪ খ্রি: ভোরে বিজিবির টহল টিম ভিকটিমসহ আরো ৮/১০ জন মেয়েকে উদ্ধার করে।অত:পর তারা পাচারকৃত ভিকটিমদের এনজিও সংস্থা ‘জাস্টিস এন্ড কেয়ার’ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।সংস্থাটি ভিকটিমকে সেল্টার হোমে রেখে কাউন্সিলিং করে মায়ের জিম্মায় প্রদান করেন।এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মানব পাচার আইনে এজাহার দায়ের করেন।ভিকটিম পাচারের ঘটনায় জড়িত পাচারকারীদের গ্রেফতার অভিযান, তদন্ত ও আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park