1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।। সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।সাবেক এই রেলমন্ত্রী ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৮ সালের নির্বাচনে জয়ী হলে রেলমন্ত্রীর দায়িত্ব পান তিনি।সাবেক রেলমন্ত্রী সুজন ২০২১ সালের ৫ জুন ৬৫ বছর বয়সে ৩৬ বছর বয়সী আইনজীবী শাম্মী আকতার মণির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি তার দ্বিতীয় বিয়ে।২০১১ সালে মণির প্রথম বিয়ের বিচ্ছেদ হয়। তার একটি মেয়ে আছে। রেলমন্ত্রীর আগের তিন সন্তানের সঙ্গে আরও এক সন্তান যোগ হলো। দুই ভাই ও এক বোনের মধ্যে মণি দ্বিতীয়।এর আগে ২০১৮ সালের নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার ইসলাম ৫৮ বছর বয়সে মারা যান। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তারপর জীবনসঙ্গীহীন ছিলেন সুজন। তার দুই মেয়ে ও এক ছেলে আছেন- তাদের সবাই বিবাহিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park