1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক এনামুল, সদস্য সচিব টুটুল

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

 

খুলনা প্রতিনিধি।। খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়েছে। সোমবার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সদস্যদের উপস্থিতিতে ৭ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়। দৈনিক ইত্তেফাক পত্রিকার খুলনা অফিস প্রধান এনামুল হক আহবায়ক ও দিগন্ত টিভির খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলকে সদস্য সচিব মনোনীত করা হয়।এছাড়া ইউএনবি’র খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে, দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান আহমদ মুসা রঞ্জু এবং সময়ের খবরের সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূরকে সদস্য করা হয়।উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর এস এম নজরুল ইসলামের নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে গঠিত তিন সদস্যের সমন্বয়ক কমিটি সোমবার ক্লাবের সাধারণ সদস্যদের নিয়ে বিশেষ সভা আহবান করে। সভায় সভাপতিত্ব করেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য এইচ এম আলাউদ্দিন ও সভা পরিচালনা করেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য আবুল হাসান হিমালয়।এ সময় সূচনা বক্তৃতা করেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য মোস্তফা জামাল পপলু।নতুন কমিটির কাছে পেশাদার সাংবাদিকদের প্রত্যাশা খুলনা প্রেসক্লাব হোক প্রকৃত সাংবাদ কর্মীদের মিলন কেন্দ্র।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park