1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

পুলিশে ফের বড় রদবদল, র‌্যাবে নতুন ৫ পরিচালক

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।। পুলিশের কর্মকর্তা পদে ফের ব্যাপক রদবদল করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার, উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৪৫ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। এর মধ্যে এলিট ফোর্স র‌্যাবে নতুন পাঁচ পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।রোববার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।একটি প্রজ্ঞাপনে ২৩ কর্মকর্তার বদলি ও পদায়নের কথা জানানো হয়। সেখানে র‌্যাবে নতুন পাঁচ পরিচালক নিয়োগের কথা জানানো হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে।আরেক প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২২ কর্মকর্তাকে রদবদল করার কথা জানানো হয়। এর মধ্যে ১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো মেহেরপুর, চাঁদপুর, রাঙ্গামাটি, নেত্রকোণা, বরিশাল, গোপালগঞ্জ, পঞ্চগড়, জামালপুর, শরীয়তপুর, বান্দরবান, লক্ষ্মীপুর ও নীলফামারী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park