1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

বিপৎসীমায় পানি ; ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং বিপৎসীমায় পৌঁছায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারো ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে জলকপাটগুলো খুলে দেওয়া হয়।কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, গত ২৫ আগস্ট থেকে ১৫ দিন জলকপাট খোলা রাখার পর গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় ফের শনিবার সন্ধ্যা ৬টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০৮.৫৫ এমএসএল (মিনস সি লেভেল)।কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, পানি বেড়ে পেলে গেট খোলার পরিমাণ আরো বাড়ানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park