1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আন্দোলনে শহীদ ও আহতদের তালিকা প্রণয়নে প্রতি জেলায় কমিটি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা যাচাই-বাছাই করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই লক্ষ্যে জেলা প্রশাসককে সভাপতি ও সিভিল সার্জনকে সদস্য সচিব করে ৮ সদস্যের একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে শহীদ ও আহতদের একটি খসড়া তালিকা ডাটাবেজ স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রণয়ন করা হয়েছে। তবে বর্ণিত এই শহীদদের তালিকাটি পূর্ণাঙ্গ করার জন্য সরেজমিনে মাঠ পর্যায়ে যাচাই করা বিশেষ প্রয়োজন। এ অবস্থায় মাঠপর্যায় থেকে তালিকা সরেজমিন যাচাই-বাছাই করার লক্ষ্যে নিম্নরূপ কমিটি গঠন করা যেতে পারে।

কমিটির কাঠামো—
১. জেলা প্রশাসক- সভাপতি
২. সিভিল সার্জন, সংশ্লিষ্ট জেলা- সদস্য সচিব
৩. পুলিশ সুপার- সদস্য
৪. পরিচালক/তত্ত্বাবধায়ক, মেডিকেল কলেজ/জেলা সদর হাসপাতাল- সদস্য
৫. উপজেলা নির্বাহী অফিসার (সংশ্লিষ্ট উপজেলা)- সদস্য
৬. উপপরিচালক, সমাজসেবা অধিদফতর- সদস্য
৭. বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক (২ জন)- সদস্য
৮. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা- সদস্য

কমিটির কার্যপরিধি—
১. ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রতিটি জেলার শহীদ ও আহতদের তালিকা সরেজমিন যাচাই-বাছাইকরণ।
২. প্রেরিত তালিকায় কোনো তথ্য অসামঞ্জস্যপূর্ণ বা অসম্পূর্ণ থাকলে তা সঠিককরণ।
৩. ভুল তথ্য পাওয়া গেলে তা বাতিল করার সুপারিশকরণ।
৪. তালিকা বহির্ভূত কোনো শহীদ এবং তার পক্ষে সঠিক তথ্য পাওয়া গেলে তা বিদ্যমান তালিকায় অন্তর্ভুক্তকরণে ব্যবস্থা গ্রহণ।
৫. আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে প্রেরিত তালিকা সঠিকভাবে যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ নির্ভুল তালিকা স্বাস্থ্য সেবা বিভাগ বরাবর প্রেরণ করতে হবে।
৬. এ কার্যক্রমে ফোকাল পার্সন হিসেবে (১) উম্মে হাবিবা, উপসচিব, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা, স্বাস্থ্য সেবা বিভাগ এবং মো. নিকারুজ্জামান, সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, সার্বিক সহযোগিতা প্রদান করবেন।
৭. তালিকায় কেবলমাত্র গণ-অভ্যুত্থানের পক্ষে শহীদ ও আহতদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।

প্রস্তাবিত জেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটি চূড়ান্তকরণসহ নির্ভুল তালিকা প্রণয়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের জন্য বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park