1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

তদন্তে সম্পৃক্ততা না মিললে মামলা থেকে নাম বাদ, পুলিশের নির্দেশনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেসব মামলা হচ্ছে, সেগুলোর প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা না পাওয়া গেলে মামলা থেকে তার নাম প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে পুলিশের সদর দপ্তর। সেই সঙ্গে সঠিক তথ্যপ্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশনা দিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসানের স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১০ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকে এ চিঠি জারি করা হয়েছে।
পুলিশের এই নির্দেশনার বিষয়ে জানতে ওই কর্মকর্তার মোবাইলে ফোন করা হলে তিনি সাড়া দেননি। এছাড়া জনসংযোগ বিভাগ থেকেও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ওই চিঠি পুলিশ সদর দপ্তর থেকে বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বর্তমান পিবিআইয়ের প্রধানের দায়িত্বে থাকা ডিআইজি মোস্তফা কামাল চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘মামলার প্রাথমিক তদন্তে যদি প্রমাণিত হয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি জড়িত নয়, তাহলে তাকে কেন গ্রেপ্তার করে হয়রানি করব আমরা?’
আর মামলা থেকে নাম প্রত্যাহার নিয়ে এই পুলিশ কর্মকর্তার ভাষ্য, ‘মূল বিষয়টি হচ্ছে, মামলায় যখন পুলিশ রিপোর্ট দেবে, সেখানে তার নাম থাকবে কি থাকবে না।’
পুলিশ সদর দপ্তরের ওই চিঠিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভার কার্য বিবরণীর বরাত দিয়ে আরো বলা হয়েছে, জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান ঘিরে হত্যাকাণ্ড ও অন্যান্য মামলায় তদন্ত ছাড়া কোনো সরকারি কর্মকর্তা ব্যক্তির সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে তাদের নামও প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে।
এই চিঠির প্রাপ্তির বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌসের বলেছেন চিঠির বিষয় তিনি শুনেছেন তবে হাতে পাননি। তিনি বলেন, ‘র‍্যাব সব সময় আইনের মধ্য থেকেই তাদের দায়িত্ব পালন করে থাকে। যাদের গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ র‍্যাবের হাতে থাকে। গ্রেপ্তারের আগে সব তথ্য যাচাই-বাছাই করি আমরা।’
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park