1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় এস এম আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
দেশ ও জনতার কথা বলে...

 

আরাফাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি এস এম আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রত্যাহার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং প্রতিষ্ঠানে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শান্তি ও বিচারের দাবিতে আরাফাত গ্রুপ, আরাফাত আবাসিক প্রকল্পবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত ছাত্র সমাজ ও পরিবারের পক্ষ থেকে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বুধবার দুপুর ১২ টায় মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। উক্ত মানব বন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুক্তা রহমান।মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে মানব বন্ধনে উপস্থিত ছিলেন আরাফাত গ্রুপের পরিচালক এস এম আশফাকুর রহমান রাজীব, পরিচালক কে এম মামুনুর রহমান, মোঃ শরীফ রহমান, মোঃ নুরুজ্জামান, মোঃ সাজ্জাদ আলী, এস এম জসীম উদ্দিন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম বাবু, মোঃ জসীম খান, মোঃ গোলাম রাব্বি, মোঃ জাকির হোসেন, গোলাম সরোয়ার, এস এম রফিক, হারুনর রশীদ, মোঃ সালাউদ্দিন, মোঃ আরিফ, মোঃ জনি, শেখ শওকত আলী মাসুম, আরিফুল ইসলাম, নয়ন চৌধুরী, হেলাল চৌধুরী, বি এম শামীম, রনি, জুয়েল, শেখ কওছার আলী, মোঃ ইব্রাহীম, স্বপন হাওলাদার, জুথি, বিথী, লবনী, মিথিলা, মীম, সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত কোমলমতি ছাত্র সমাজ এবং বিভিন্ন মহলের নেত্রীবৃন্দ।প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আমাদের সন্তানরা রাজপথে নেমেছিল। ঠিক এমন সময় ছাত্রনেতা আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আমরা মা-বাবা ও অভিভাবকরা আর ঘরে বসে থাকতে পারিনি।আমরাও সন্তানদের সাথে যোগ দেই।সন্তানদের সাথে আমার স্বামী এস এম আরিফুর রহমান মিঠুও যোগ দিয়ে প্রথম সারিতে নেতৃত্ব দেন। যার প্রমাণ সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমে রয়েছে।যদি ৫ আগষ্ট দেশ স্বাধীন না হতো তাহলে হয়তোবা আজ স্বপরিবারে আমাদের আয়না ঘরে থাকতে হতো।কিন্তু আজ স্বাধীন দেশে আমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, সম্মানহানী, অপপ্রচার এবং আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করছে একটি দুষকৃতকারী চক্র।তিনি সকল ষড়যন্ত্রেও বিরুদ্ধে খুলনাবাসী ও প্রশাসনকে সজাগ থাকার আহবান জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park