1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

খুলনায় চাদাঁবাজ-ভূমিদস্যু এস এম আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

 

লনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরাফাত আবাসিক প্রকল্প এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান সে এলাকার বাসিন্দারা।পাশাপাশি তারা আবাসিক প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এস এম আরিফুর রহমান মিঠুর চাদাঁবাজি, ভূমিদস্যুতা থেকে বাঁচার আকুতি জানিয়েছেন।শনিবার (৭ সেপ্টেম্বর ২৪) সকাল ১২ টায় আরাফাত আবাসিক এলাকার শান্তি শৃঙ্খলা কমিটির উদ্যোগে খুলনা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।আবাসিকের বাসিন্দারা বলেন, প্রকল্পের মালিক মিঠু আবাসিক এলাকায় নতুন আইন জারি করেছেন কেউ নিজ জমিতে বাড়ির কাজ করতে গেলে প্রকল্পের কাছ থেকে অনুমোদনপত্র বাধ্যতামূলক। না হলে বাড়ির কাজ বন্ধ করে দেয় হয়। নিজ জমিতে বালু ভরাট করতে গেলে মোটা অঙ্কের চাদাঁ দাবি করে। দাবিকৃত টাকা পরিশোধ না করলে মিঠু তার নিজ বাহিনী দিয়ে বাড়িওয়ালাদের মারপিট করে।আরাফাত আবাসিক এলাকার শান্তিশৃঙ্খলা কমিটির সভাপতি মতিয়ার রহমান সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন।এসময় এলাকাবাসী আরিফুর রহমান মিঠুর সকল অপকর্মের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তদন্ত, ও ভূমিদস্যু, চাদাঁবাজ, মাদক বিক্রেতাদের আশ্রয়দানকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে। তারা এলাকায় শান্তিতে বসবাসের নিশ্চয়তা চান।এসময় বক্তব্য দেন প্রফেসর মাহমুদুল্লাহ,অধ্যাপক মাসুদা সুলতানা, অধ্যাপক জাকির হোসেন,আলম গাজী,আলী মোর্তজা, শামীম আহম্মেদ রাজ্জাক, আব্দুর রশিদ সানা, আব্দুল বারেক মোল্লা,লেয়াকত আলী মোল্লা, শেখ ইখতিয়ার হোসাইন সেবা, সোহেল আহম্মেদ,আসাদুজ্জামান নেছার, ডাঃ জাকির হোসেন, আব্দুর রশিদ মল্লিক, মোহাম্মাদ রুহুল আমিন, মোঃ আলম, ফিরোজ আহম্মেদ, মোঃ মামুন, আক্তার আহম্মেদ সুজা, তুহিন মোল্লা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park