1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

বন্যাদুর্গত এলাকায় ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ বাড়ল

  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

 

 

বন্যার কারণে ক্ষতিগ্রস্ত স্বল্প মেয়াদি কৃষি ঋণ, কুটির, ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের ঋণের কিস্তি পরিশোধের সময় তিন মাস বাড়ানো হয়েছে। এ খাতের উদ্যোক্তাদের যেসব ঋণের কিস্তি গত আগস্ট থেকে আগামী অক্টোবরের মধ্যে পরিশোধের কথা সেগুলো ওই সময়ে পরিশোধ করতে না পারলেও পরবর্তী তিন মাসের মধ্যে পরিশোধ করতে পারবেন। এতে ওইসব ঋণকে খেলাপি করা যাবে না। ঋণ পরিশোধে বিলম্বের কারণে ব্যাংক গ্রাহকের কাছ থেকে বাড়তি কোনো সুদ বা চার্জ আদায় করতে পারবে না।

এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়, কয়েকটি জেলা সম্প্রতি বন্যার কারণে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতার স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রেখে তাদের পুনর্বাসনে সহায়তা প্রদানের লক্ষ্যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রামসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক চিহ্নিত অন্যান্য বন্যা কবলিত অঞ্চলে ১ জুলাই থেকে বিদ্যমান নিয়মিত স্বল্প মেয়াদি কৃষি এবং সিএমএসএমই ঋণ পরিশোধ বা সমন্বয় সহজীকরণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক নীতিমালা কিছুটা শিথিল করেছে।

এতে বলা হয়, স্বল্প মেয়াদি কৃষি এবং সিএমএসএমই খাতের মেয়াদি ঋণগ্রহীতাদের গত আগস্ট হতে আগামী অক্টোবরের মধ্যে প্রদেয় ঋণের কিস্তি ঋণের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৩ মাসের মধ্যে পরিশোধ করতে হবে। বিলম্বে পরিশোধিত অর্থের ওপর নিয়মিত সুদ ব্যতীত অন্য কোনো প্রকার দণ্ড সুদ বা অতিরিক্ত সুদ বা অতিরিক্ত মুনাফা, বিলম্ব ফি, জরিমানা আদায় বা আরোপ করা যাবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park