1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

গাজনার বিলের ক্যানাল ইজারা নিয়ে,পুরো বিল দখল, লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজী,অসহায় জেলে পরিবার

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

 

পাবনা জেলা প্রতিনিধি : ভরা মৌসুমে পাবনার সুজানগর উপজেলার দেশের ঐতিহ্যবাহী গাজনার বিলে ইজারার নামে স্থানীয় কিছু প্রভাবশালী মহল অসহায় ও হত দরিদ্র জেলেদের নানান ভয় ভীতি দেখিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শতাধিক জেলে পরিবার মানবেতর জীবনযাপন করছে।জেলেরা বলেন, বিলের কিছু ক্যানাল ইজারা নেয় মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামের রতন মাস্টারসহ ১টি প্রভাবশালী মহল। আওয়ামী লীগ সরকার পতনের পর পুরো বিল দখলে নিয়েছেন বলে জানান ভুক্তভোগী জেলে পরিবার ও স্থানীয়রা ।স্থানীয়রা জানান রতন মাস্টার সম্প্রতি কয়েকটি গ্রামে সন্ত্রাসী বাহিনীর সাহায্যে জেলেদের বিল থেকে প্রতিদিন নৌকা প্রতী দিন ২/৩ হাজার টাকা চাঁদা নিচ্ছেন । এতে স্থানীয় জেলা পরিবারের গুনতে হচ্ছে ঋণের বুঝা। শতাধিক জেলে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে।নাম না বলার শর্তে কয়েকজন ভুক্তভোগী জেলে বলেন, ‘আমরা প্রতিবছর বর্ষা মৌসুমে এই বিলে মাছ ধরেই জীবিকা নির্বাহ করি।শেখ হাসিনার পতনের পর রতন মাস্টার গাজনার বিলের দুই পাশে কয়েকটি গ্রামে একটি সন্ত্রাস বাহিনী তৈরি করেছে, তাদের ভয়ে চাঁদা না দিয়ে বিলে নামতে পারছি না। আমাদের সংসার চালানোই এখন দুঃসাধ্য হয়ে পড়েছে।’তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রতন মাস্টার, তিনি বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা, আমার নামে বিলের ইজারা নেই। আমার প্রতিবেশী চাচাতো ভাইয়েরা হয়তো সমিতির নামে ইজারা নিয়েছে। আমি একটু দেখাশোনা করি তাই আমার বিরুদ্ধে নানান অভিযোগ করা হচ্ছে।’এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নুর কাজমীর জামান খান মুঠো ফোনে জানান রতন মাস্টার সমিতির নামে শুধু বিলের ক্যানাল ইজারা নিয়েছেন। বাকি অংশে জেলেরা মাছ ধরাকে কেন্দ্র করে কেউ চাঁদাবাজি করছে সেটা আমার জানা নেই।এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশিদুজ্জামান রাশেদ বলেন অসহায় হতদরিদ্র জেলে পরিবারের কাছ থেকে কেউ যদি ১টি টাকাও চাঁদাবাজি করে থাকে, লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park