1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

খুলনায় সমিতির অর্থ আত্মসাত ; সাইফুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

 

 

সমিতির প্রায় ৭৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন সমিতির সদস্য সচিব নুরুল হাসান রুবা।মামলার অন্য আসামিরা হলেন আইনজীবী সমিতির সাবেক দুই সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারা ও কে এম ইকবাল হোসেন, সাবেক সভাপতি কাজী বাদশা মিয়া ও সাইফুলের ক্যাশিয়ার ইসতিয়াক।মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২০ সালের ১২ অক্টোবর আইনজীবীদের জন্য বিশেষ কল্যাণ তহবিল গঠন করা হয়। সেই টাকা দিয়ে পাঁচ বছর মেয়াদী সঞ্চয়ী স্ক্রিম করে টাকা জমা দেওয়া শুরু হয়। সাড়ে ৩ বছরে সেখানে ৩ কোটি ৮০ লাখ ২৬ হাজার ৫১২ টাকা জমা হয়। সেই ব্যাংক হিসাব ভেঙ্গে ফেলে ৩ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেন আসামিরা। এরপর ২ কোটি ৪০ হাজার ৪৪০ টাকা আইনজীবীদের মাঝে বন্টন করেন এবং এক কোটি টাকার একটি এফডিআর করেন। বাকি ৭৩ লাখ ৮৫ হাজার ৯৬০ টাকা তারা আত্মসাত করেছেন। গত ১৩ আগস্ট আইনজীবী সমিতির সাধারণ সভায় এ বিষয়ে মামলা করার সিদ্ধান্ত হয়।এ ব্যাপারে খুলনা সদর থানার ওসি কামাল হোসেন খান বলেন, মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park