1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩

আর্থিক খাত সংস্কারে বাংলাদেশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

 

আন্তর্জাতিক ডেস্ক।।ব্যবসার পরিবেশ উন্নতির স্বার্থে আর্থিক খাত সংস্কারে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নতি হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। ব্যবসার পরিবেশ উন্নতি করতে যে ধরনের সংস্কার বাংলাদেশ করবে তার পাশে থাকবে ব্রিটিশ সরকার।একইসঙ্গে এদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়াতে কাজ করার আশ্বাসও দেন হাইকমিশনার।অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি বিনিয়োগ ও বেসরকারি খাতের সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে দেশের আর্থিক খাত সংস্কারের উদ্যোগ নিয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যবসার পরিবেশ সহজ করা এই সরকারের লক্ষ্য। এরই মধ্যে ব্যবসায়িক পরিবেশ সংস্কারে কাজ করছে সরকার। এ খাতের সংস্কার করতে হলে আগে পুঁজিবাজার, ব্যাংকিং আর্থিক খাত সংস্কার করা হবে।ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শুধু যুক্তরাজ্য নয় অন্য দেশেও অর্থপাচার হয়েছে। এগুলো ফেরাতে দরকার হলে যেকোনো দেশের সঙ্গে আলোচনা করবো।তিনি বলেন, দেশে ব্যবসায়ীক পরিবেশ উন্নত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। আর এই পরিবেশ তৈরিতে সংস্কার প্রয়োজন।তিনি আরও বলেন, আমরা আমাদের বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক সম্প্রসারণ করতে খুবই আগ্রহী। আমরা আলোচনা করেছি কীভাবে যুক্তরাজ্য বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারকে সমর্থন করতে পারে। কীভাবে আমরা অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞদের একত্রিত করতে একসঙ্গে কাজ করতে পারি। এছাড়া কীভাবে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে পারি, সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park