1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে রূপগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

 

এস এম জয় ই মামুন বিশেষ প্রতিবেদক।। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিকের ফাঁসির দাবিতে রূপগঞ্জ উপজেলা বিএনপি সভা ও বিক্ষোভ মিছিল বের করেছে। ২৬ আগষ্ট সোমবার পূর্বাচলের ৩০০শ’ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় তারা এ কর্মসূচি পালন করে।সমু মার্কেট এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি হাজী সেলিম, আব্দুল আজিজ মাস্টার, এডভোকেট গোলজার হোসেন, এডভোকেট হেলাল উদ্দিন, নুরুন্নবী ভুঁইয়া, হাবিবুর রহমান বাবুল, হাজী আব্দুল মতিন, সানাউল্লাহ, শফিকুল ইসলাম, জিন্নত আলী, মনির হোসেন, রফিক ভুঁইয়া, এডভোকেট আলম খাঁন মোশারফ মোল্লা, মানসুর প্রমুখ।সভায় বক্তারা বলেন, সারা দেশের হত্যা, খুন ও গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা জড়িত। গত ১৭বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলা, অত্যাচার-জুলুম নির্যাতন চালিয়ে গুম-খুন করা হয়েছে। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ফাঁসি দিতে হবে। অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।সভায় গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিচার করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি তারা আহবান জানায়।পরে তারা সমু মার্কেট থেকে কাঞ্চন সেতু পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park