1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

বাঁধ ভেঙে প্লাবিত বুড়িচং, ২ লাখ মানুষ আকাশের নিচে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

 

আঞ্চলিক সংবাদদাতা, কুমিল্লা।। ভারত থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টিতে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে বুড়িচংয়ের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৬০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।জানা যায়, বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়ায় গোমতী নদীর পূর্বপারে প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। পরে পানি দ্রুত পাশের পীরযাত্রাপুর, বুড়িচং সদর, বাকশীমুল, রাজাপুর ইউনিয়নের শতাধিক গ্রাম ভোর হওয়ার আগেই প্লাবিত হয়। এ সময় অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। অনেকেই আবার আশ্রয় নিয়েছে স্থানীয় কলেজ-স্কুল-মাদ্রাসাসহ উঁচু ভবনগুলোতে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার জানান, উপজেলার ৯টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ৬০ হাজার পরিবার পানিবন্ধী হয়েছে। সেইসঙ্গে ১ লাখ ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। খোলা হয়েছে ৩৫ আশ্রয় কেন্দ্র। তারমধ্যে ৪টিতে পানি ঢুকে গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park