1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

 

স্পোর্টস রিপোর্ট।। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে দীর্ঘ ১২ বছর পর আজ বুধবার পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। এরপর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।সরকার পতনের পর থেকেই পাপনসহ বিসিবির পরিচালকদের পদত্যাগ নিয়ে আন্দোলন হয়েছে। কদিন আগেই জানা গিয়েছিল বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন পাপন। এদিকে বিসিবি পুনর্গঠন ইস্যু নিয়েই কদিন ধরেই চলছিল আলোচনা। আজ ডাকা হয়েছিল বিসিবির জরুরী সভা।এদিকে বিসিবির নতুন সভাপতি হতে পারেন ফারুক আহমেদ, এ নিয়ে কয়েকদিন ধরেই গুঞ্জণ ছিল। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক করে ক্রিকেট বোর্ডে আনা হবে তা আগেই জানা গিয়েছিল। গতকাল এনএসসি মনোনীত পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনূস।এদিকে আজকের সভায় এনএসসি মনোনীত পরিচালক হিসেবে ক্রিকেট বোর্ডে যোগ দিয়েছেন ফারুক আহমেদ। এরপর পরিচালকদের ভোটে তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park