1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

অন্তর্বর্তী সরকার কোনো মিডিয়া বন্ধ করেনি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

 

 

জ্যেষ্ঠ প্রতিবেদক।।বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে গণমাধ্যম ও বাক স্বাধীনতায় বিশ্বাস করে। এ সরকার দেশের কোনো গণমাধ্যম বন্ধ করেনি।মঙ্গলবার (আগস্ট ২০) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।মালিকানা ও ব্যবস্থাপনা পরিচালক পদ নিয়ে অভ্যন্তরীণ জটিলতায় এক রিটের পরিপ্রেক্ষিতে সোমবার (আগস্ট ১৯) সময় টেলিভিশনের সম্প্রচার সাতদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সময় মিডিয়া লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শম্পা রহমান রিটটি করেন।গত ১০ আগস্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয় এবং একই সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক করা হয়।আহমেদ জোবায়ের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী সময় মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমানকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়াকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park