1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ড. ইউনূসকে রুশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

 

 

অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ‌সকে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন রা‌শিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।

মঙ্গলবার (২০ আগস্ট) টে‌লিগ্রাম বার্তায় অভিনন্দন জানান রুশ প্রধানমন্ত্রী।

অভিনন্দন বার্তায় মিশুস্তিন ব‌লেন, রাশিয়া সরকার ও আমার পক্ষ থেকে আপনাকে উপদেষ্টা পরিষদের প্রধানের পদে নিয়োগের জন্য অভিনন্দন জানাই। অন্তর্বর্তী সরকা‌র আগামী সংসদ নির্বাচন পর্যন্ত বাংলাদেশ সরকারের কার্যাবলী সম্পাদন করবে।

রা‌শিয়ার প্রধানমন্ত্রী ব‌লেন, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার অবস্থান থে‌কে রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বিকশিত হচ্ছে। দুই দেশের বাণিজ্য, অর্থনৈতিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং মানবিক মিথস্ক্রিয়াকে শক্তিশালী করতে সরকারি পর্যায়ে গঠনমূলক যৌথ কাজের প্রতি আমার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি, যা রুশ সরকার এবং বাংলাদেশ সরকা‌রের স্বার্থ পূরণ করে।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park