1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

জায়গা ও ঘর দখলের অভিযোগে মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক বুলবুল ও মনিরকে দল থেকে বহিষ্কার

  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

মানিকগঞ্জ প্রতিনিধি।।দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের জেলা কমিটির যুগ্ম-আহবায়ব সুজাউদ্দিন বুলবুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। একই অভিযোগে জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরকেও বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি আজ (মঙ্গলবার) সকালে এই প্রতিবেদকের হাতে আসে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাঁদেরকে সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।এ ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, বহিষ্কৃত যুবদলের দুই নেতার বিরুদ্ধে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এক ব্যক্তির জায়গা ও দোকান দখল করার অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী ওই ব্যক্তি এ বিষয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কাছে লিখিত অভিযোগ করেন। বিষয়টি যুবদলের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছিল।তবে এ অভিযোগ অস্বীকার করে সুজাউদ্দিন বুলবুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park