1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

 

রাজু আহম্মেদ শাওন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।।বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে সংগঠনটি। সকাল ১১.০০ টায় মানিকগঞ্জ জেলা বিএনপির প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মোরাদ হোসেন, সদস্য সচিব আবুল বাশার লিমন,সিনিয়ার যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আনা মানিকগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের,আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন কায়েস, সদস্য সচিব মোঃ মামুন হোসেন খান শামীম, সাবেক সদস্য সচিব বর্তমান যুগ্ন আহ্বায়ক- মোঃ হাফিজুর রহমান মিলন সহ সকল নেতাকর্মী বৃন্দ। মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী বৃন্দ মানিকগঞ্জ জেলা বিএনপির প্রধান কার্যালয় হইতে বিশাল মিছিল নিয়ে মানিকগঞ্জের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমবেত হয় সংগঠনটির নেতাকর্মী বৃন্দ। এরপরে মানিকগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা, সর্বপ্রথম শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি আন্দোলনে অংশ গ্রহণকারী সকলকে গভীর ধন্যবাদ প্রদান করেন। এসময় তারা অন্তবর্তীকালীন সরকারের নিকট অনতিবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যা সহ সকল অপরাধের বিচারের দাবি জানান। সেই সাথে যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের একত্রিত হওয়ার আহবান জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park