
নিজস্ব প্রতিনিধি।।বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্দ্যোগে ১৫ আগস্ট বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর প্রধান অতিথি হিসাবে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন, কেন্দ্র ঘোষিত কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মো: দুরুদ আহমদ, কেন্দ্র ঘোষিত ও জেলা বিএনপির সদস্য কমলগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন, উপজেলা বিএনপির সদস্য আবু ইব্রাহিম জমসেদ,উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ছওয়াব মান্না,উপজেলা বিএনপির সদস্য আহমদুর রহমান খোকন।কমলগঞ্জ উপজেল যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব হাবিবুর রহমান নোমান, কমলগঞ্জ পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইকবাল হোসেন।কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুনায়েদ আব্বাছি চৌধুরী দিনার, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমদ জুলি, কলেজ ছাত্রদলের আহবায়ক তাহমুদুল হক রাফাত, কলেজ ছাত্রদলের সদস্য সচিব সুজেদ আহমদ প্রমুখ। এছড়াও মিলাদ ও দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সদস্যবৃন্দ।