1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

ট্রাফিক পুলিশদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালো শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

 

রাজু আহম্মেদ শাওন মানিকগঞ্জ প্রতিনিধি।।দেশের চলমান সংকটে ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে মানিকগঞ্জের বিভিন্ন সড়কে যানজট তীব্র আকার ধারণ করেছিল। সেই পরিস্থিতিতে শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সড়কে যানজট নিরসনে কাজ করে। ট্রাফিক পুলিশ পুনরায় তাদের কাজে ফেরায় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষার্থীরা।বুধবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় কৃষ্ণপুর মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের সহযোগীতায় ট্রাফিক পুলিশদের ফুলেল শুভেচ্ছা জানায় শিক্ষার্থীরা।কৃষ্ণপুর মানবিক ফাউন্ডেশনের সদস্য সিয়াম মাহমুদ জানায়, আমরা সাধারণ শিক্ষার্থীরা সপ্তাহ ধরে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে শহরের বিভিন্ন সড়কে যানজট নিরসনে কাজ করে আসছি। জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতার নির্দেশনায় আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের সহযোগীতায় আজ আমরা ট্রাফিক পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করি। আমরা দেশ গঠনে সব সময় পুলিশ বিভাগসহ যেকোন বিভাগকে সহযোগিতা করতে প্রস্তুত।মানিকগঞ্জ ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক কে এম মেরাজ উদ্দিন জানান, দেশের সংকট সময়ে শিক্ষার্থীরা এবং সামাজিক সংগঠনগুলোর সদস্যরা মানিকগঞ্জে যানজট নিরসনে যেভাবে দায়িত্ব পালস করেছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা তাদের সাহায্যের জন্য কৃতজ্ঞ। আজ তারা আমাদেরকে ফুল দিয়েছে যা আমাদের জন্য বড় পাওয়া।পরে পাঁচ শতাধিক খাবার দুপুরের খাবার ট্রাফিক পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে কৃষ্ণপুর মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park