1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

 

আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, প্রতিবিপ্লবের চেষ্টা করবেন না। বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। পরিণতি ভালো হবে না। তবে নিজেদের দল পুনর্গঠন করতে পারেন, এতে কোনও সমস্যা নেই।
সোমবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নিতে ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতাল পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে। তাই তারা দল গোছাতে পারে। তবে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার-হাজার মানুষের রক্ত ঝরবে।তিনি বলেন, আমরা হয়তো পালিয়ে যেতে পারি। এই জেনারেশন বা ছাত্র-জনতা পালাবে না।
আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, আন্দোলনে হতাহতের ঘটনার নিন্দা জানাই।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park