1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় চয়নিকা ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে আহত ইসলামী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎ আনার কন্যা ডরিন গ্রেপ্তার খুলনা রূপসা ঘাটে চালু হচ্ছে ফেরি, অবসান হতে পারে দীর্ঘদিনের দুর্ভোগ পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ: দুই আসামি গ্রেফতার জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য

আজ থেকে শ্রীমঙ্গলে সেনাবাহিনীর সহায়তায় পুলিশি কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

 

নিজস্ব প্রতিনিধি।।শ্রীমঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এরিমধ্যে থানার তিনভাগের দুই ভাগ পুলিশ কাজে যোগদান করেছেন। শনিবার থেকে কাজে যোগদান করেন থানার অধিকাংশ পুলিশ।রোববার বিকেল বেলা শ্রীমঙ্গল-কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মেজর মেজবা বলেন,আজ থেকে থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ভুক্তভোগীরা তাদের অভিযোগ থানায় লিখিত আকারে দিতে পারবেন। তিনি সাংবাদিকদের নিকট অনুরোধ করেন জনগণের নিকট এই বার্তা পৌঁছে দিতে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিতে কাজ শুরু করেছে। এক্ষেত্রে সেনাবাহিনী যতদিন প্রয়োজন ততদিন পুলিশ ও জনগণের পাশে থাকবে। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল ইসলাম বলেন,শ্রীমঙ্গল পুলিশ তার পুরো কার্যক্রম দ্রুততম সময়ে আগের রুপে ফিরে যাবে। তিনভাগের দুই ভাগ পুলিশ তাদের কাজে যোগদান করেছে বাকীরা দুই একদিনের ভেতর যোগদিবেন বলে তিনি আশাবাদী। আপাততঃ থানা কম্পাউন্ডের কি কি ক্ষতি হয়েছে তার হিসেবনিকেশ করা হবে বলে জানান।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু তালেব,‌‌‌র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি ইকরামুল ও ওসি বিনয় ভূষণ রায় সহ অফিসার বিন্দ।সৈয়দ সৈয়দ সিরাজুল ইসলাম হাসান নিজস্ব প্রতিনিধি মোবাইল নাম্বার ০১৭১১০৬৮১৩৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park