1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ,দুই জন গুলিবিদ্ধ সহ আহত ১৫

  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

 

গোপালগঞ্জে উত্তেজিত জনতা সেনাবাহিনীর গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।এ ঘটনায় সেনাসদস্য, সংবাদকর্মি ও স্থানীয় ১৫ জন আহত হয়েছে।স্থানীয় সূত্র জানিয়েছে এর মধ্যে গুলিবিদ্ধ রয়েছে ২জন।শনিবার বিকেলে সদর উপজেলার গোপিনাথপুর স্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে হাজার হাজার আওয়ামী লীগ নেতা-কর্মি জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।জড়ো হওয়া জনগনকে সেনাবাহিনী রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা।তারা সেনাবাহিনীর উপর ইট-পাটকেল ছুড়তে থাকে।এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে স্থানীয় জনতা আরো ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর গাড়ি ভাংচুর করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়।গোপালগঞ্জ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।গত কয়েক দিন ধরে জেলার কোথাও না কোথাও শেখ হাসিনার পক্ষে হাজার হাজার আওয়ামী লীগ নেতা-কর্মি বিক্ষোভ সমাবেশ করে আসছে।শান্ত গোপালগঞ্জ ক্রমেই অশান্ত হয়ে উঠছে।গোপালগঞ্জ ক্যাম্পের লেঃ কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ৩/৪ হাজার জনতা সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করলে তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে জনগন উত্তেজিত হয়ে ইট-পাটকেল ছুড়তে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাংচুর করা সহ গাড়িতে আগুন ধরিয়ে দেয়।এতে ৪ সেনা সদস্য আহত হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park