1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

মানিকগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
দে-শ ও জনতার কথা বলে...

 

রাজু আহম্মেদ শাওন মানিকগঞ্জ প্রতিনিধি।।কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।এরপর থেকেই নেই ট্রাফিক পুলিশ, এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সারাদেশের মতো মানিকগঞ্জেও নিরলসভাবে কাজ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে পৌরসভার বিভিন্ন ট্রাফিক মোড় ছাড়াও গুরুত্বপূর্ণ অংশে যানজট নিরসনের জন্য শিক্ষার্থীদের কাজ করতে দেখা গেছে।সরেজমিনে দেখা যায়,খালপার,কোট চত্বর,বাস স্ট্যান্ড,পুলিশ লাইনসসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারও হাতে লাঠি, কারও মুখে বাঁশি। এমনকি ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমেও গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা।শিক্ষার্থীরা জানান, যতক্ষণ না পর্যন্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে ততক্ষণ তারা সড়কে থাকবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park