1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

মেহেদীর রঙ না শুকাতেই জীবনের আলো নিভে গেল খুলনার মেয়ে প্রিয়ন্তীর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।।বিবাহের ১ বছর যেতে না যেতেই হাতের মেহেদীর রঙ না শুকাতেই জীবনের আলো নিভে গেল প্রিয়ন্তীর।প্রিয়ন্তী খুলনা জেলার রূপসার নৈহাটি মাধ‍্যমিক বালিকা বিদ‍্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। বিয়ের পর থেকেই সহ্য করতে হয়েছে শারীরিক ও মানসিক নির্যাতন। গরীব পিতার মেয়ে হয়েও বড়লোক শশুর বাড়ির চাহিদা পুরন করতে না পারায় অকালে জীবন গেল স্কুল ছাত্রীর।নিহতের পিতা নিলীপদে বলেন,স্বামী ও শশুর বাড়ির লোকজন গৃহবধুকে মারপিটের পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার করে। যা গত শনিবার রাতে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।নিহত গৃহবধু প্রিয়ন্তীদে(১৮) খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামের দিলীপদের মেয়ে ও যশোর সদর উপজেলার চুড়িপট্রি এলাকার নয়নদের স্ত্রী।গত ২০২৩ সালের ১৪জুলাই প্রিয়ন্তীর সাথে বিয়ে হয় যশোর সদরে উপজেলার চুড়িপট্রি এলাকার নিতাইদের ছেলে নয়নের সাথে।বিয়ের পর থেকেই মানসিক ও শারীরিক নির্যাতন করত স্বামী নয়ন ,তার বোন, ও মাসহ পরিবারের লোকজন। কয়েকবার তাকে মারধর ও করেছে যা বাড়িতে এসে তার মাকে জানাত প্রিয়ন্তী।এক পর্যায়ে গত ১৩জুলাই-রাতে প্রিয়ন্তীকে মারপিট ও নির্যাতনের পর তার মুখে বিষ ঢেলে দেয় স্বামীসহ শশুরবাড়ির লোকজন। মুমুর্ষ অবস্থায় তাকে যশোর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ ঘটনা পর গৃহবধুর স্বামীর পরিবারের লোকজন গা ঢাকা দেয় বলে নিহতের পরিবার জানায়।একমাত্র মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে এবং তারা এ ঘটনায় শ্বশুর বাড়ির লোকজনের শাস্তির দাবী জানিয়েছে। এ ঘটনায় গৃহবধুর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। প্রিয়ন্তীর মরদহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং খুলনা রূপসাযর তালিমপুর শ্মশানে তাকে দাহ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park