1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ গ্রহণ, হাইকোর্টের দু’কর্মচারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।।বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ নেয়ায় মো. রশিদ (৩৮) ও মো. হাফিজ (৩৪) নামে হাইকোর্টের দুই কর্মচারী গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) তাদেরকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।বিচারপতি মো.আতোয়ার রহমানের নির্দেশক্রমে বেঞ্চ অফিসার সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, বিকেল ৫টায় ২৭ ভবন ২৭ নম্বর আদালতের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চের এমএলএসএস মো. আব্দুর রশিদ (৩৮) ও রেজিস্টার জেনারেলের অফিসের এমএলএসএস মো. হাফিজ (৩৪) মামলার বিবাদীর থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুষ নেয়।বিষয়টি বিচারপতির নজরে আসায় সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ পুলিশের সহায়তায় শাহবাগ থানা পুলিশের কাছে রাত সাড়ে ৯টায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park