1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

প্রশ্ন ফাঁসকাণ্ডে গ্রেপ্তার খুলনার খলিলের পৈত্রিক ভিটায় উঠছে বাড়ি, ঢাকায় ফ্ল্যাট

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪

 

শামিমা আক্তার মুন্নী।।প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান খুলনা নগরীর রায়েরমহল এলাকায় পৈত্রিক জমিতে সম্প্রতি একতলা বাড়ি করেছেন। বাড়িটিতে কক্ষ রয়েছে ৪টি। এছাড়া ঢাকায় একটি ফ্ল্যাট কিনেছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।স্থানীয়রা জানান, রায়েরমহল খালপাড়ে খলিলুর রহমানের বাবা নিজাম উদ্দিন গাজীর ১৫ শতক জমিতে ৪ কক্ষের একতলা একটি ভবন ছিল। ওই জমিতে সম্প্রতি খলিলুর রহমান ৪ কক্ষ বিশিষ্ট একতলা একটি বাড়ি করেছেন। ওই বাড়িটিতে কেউ থাকে না, বাড়িটি ভাড়া দেয়ার প্রস্তুতি চলছে।খলিলের মা রোকসানা বেগম জানান, খলিল ঢাকায় একটি ফ্ল্যাট কিনেছে। তিনি ২/৩ বার সেই ফ্লাটে গিয়েছেন। তবে ঢাকার কোনো এলাকায় তা তিনি জানাতে পারেননি। এছাড়া অন্য কোথাও তার কোনো সম্পত্তি নেই বলে দাবি করেন তিনি। তিনি জানান, বর্তমানে তারা যে বাড়িটিতে থাকেন সেটি তার খলিলের বাবা কয়েক বছর আগে তৈরি করেছিলেন।স্থানীয়দের ধারণা, খলিল যে বাড়িটি তৈরি করেছে তাতে অন্তত ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে।খলিলের শ্বশুরবাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রামে। তবে সেখানে খোঁজ নিয়ে খলিলের কোনো সম্পত্তির সন্ধান পাওয়া যায়নি।স্থানীয় লোকজন ও খলিলের পরিবারের সদস্যরা জানান, খলিলের বাবা নিজাম উদ্দিন গাজী পিএসসিতে অফিস সহায়ক পদে চাকরি করতেন। পোষ্য কোটায় ২০০৮ সালের দিকে পিএসসিতে অফিস সহায়ক পদে খলিলের চাকরি হয়। পরের বছর পোষ্য কোটায় পিএসসিতে নিরাপত্তা প্রহরী পদে খলিলের বড় ভাই হাবিবুর রহমানেরও চাকরি হয়।খলিলের ভাবি ফাতেমা বেগম জানান, খলিল ৫ থেকে ৬ বছর আগে বিয়ে করে। তার কোনো সন্তান নেই। ঈদের সময় খলিল বাড়িতে আসে। এছাড়া তেমন একটা বাড়িতে আসে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park