1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

খুলনার ফুলতলায় ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪

 

ফুলতলা (খুলনা) প্রতিনিধি।।খুলনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে মুজিবুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর স্ত্রী ও সন্তানও গুরুতর আহত হন। আহতের অবস্থা আশঙ্কাজনক।অস্ত্রের আঘাতে তাদের হাত, গলা ও শরীবের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।বুধবার (১০ জুলাই) রাতে জেলার ফুলতলা উপজেলার পয়গ্রাম কসবা গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে বিস্তারিত এখনো জানা যায়নি।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিকরা জানান, মুজিবুর রহমানের সঙ্গে তাঁর ভাইয়ের ছেলে কুতুব উদ্দিনের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাতে তারই ধারাবাহিকতায় বাকবিতণ্ডার এক পর্যায়ে কুতুব উদ্দিন দেশীয় হাসুয়া নিয়ে মজিবুর রহমানকে কোপাতে শুরু করে। মজিবুরের স্ত্রী ও ছেলে তাকে ঠেকাতে গেলে কুতুব  উদ্দিন তাদেরও কুপিয়ে আহত করে। ঘটনাস্থলেই মুজিবুরের মৃত্যু হয়। স্থানীয় আহতের নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park