1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

দৌলতপুর সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
দেশ ও জনতার কথা বলে...

 

বেনাপোল প্রতিনিধি।।বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯ টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার (০৯ জুলাই) ভোরে ধগলীরমাঠ নামক স্থানে অভিযান চালিয়ে এ স্বর্ণের চালানটি আটক করা হয়। আটক পাচারকারী মনোয়ার হোসেন (৫০) স্থানীয় দৌলতপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় দৌলতপুর বিওপি’র একটি টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ১৮০ আর পিলার হতে আনুমানিক একশ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামের ধগলীরমাঠ নামক স্থানে গোপনে অবস্থান নেয়।কিছু সময় পর সন্দেহভাজন মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি বিজিবির টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বললে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় বিজিবি টহল দল ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে এক কেজি ৬৮ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার পায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৯ লাখ টাকা।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স ৯টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এবং স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park