1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

কোটা ব্যবস্থা সম্পূর্ণভাবে সংবিধানবিরোধী: জি এম কাদের

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।সরকারি চাকরিতে কোটাব্যবস্থাকে ‘সংবিধানবিরোধী’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী কোটা বৈধ করার কোনো উপায়ও নেই। শনিবার বিকেলে গাজীপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জিএম কাদের বলেন, ‘কোটা ব্যবস্থা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা বড় বাধা। বাংলাদেশের সংবিধানের ২৯ এর ১, ২, ৩ অনুচ্ছেদ পড়ে দেখবেন। কোটা ব্যবস্থা সম্পূর্ণ সংবিধানবিরোধী। মজার ব্যাপার হলো বর্তমান সরকার এটা চাইছে।’সরকার সংবিধান সংশোধন করে কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে পারে না বলে উল্লেখ করে তিনি বলেন, ‘৩৫০ জন এমপির মধ্যে ৩৪০ জন থাকলেও সংবিধান সংশোধন করে এটা পারবেন না। ২৯ এর ১, ২, ৩ অনুচ্ছেদ পরিবর্তন করার কোনো উপায় সংবিধানে দেওয়া দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী কোটা বৈধ করার কোনো উপায় নাই।’তিনি বলেন, ‘এ দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে জয়লাভের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। স্বাধীনতাযুদ্ধে আমাদের মূল অর্জন সংবিধান, সেখানে সুযোগ-সুবিধাদির ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে। এ কথা যেন আমরা ভুলে না যাই।’সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবল হক চুন্নু বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ।আমি অবাক হয়ে যাই, পুলিশের একজন আইজিপি কি করে গোপালগঞ্জে ৬০০ বিঘা জমির উপর রিসোর্ট করেন।কি করে মেয়ের নামে, স্ত্রীর নামে সম্পত্তি ক্রয় করেন। গাজীপুরে ভাওয়াল রিসোর্ট করেন। তিনি আবার বিদেশে চলে গেছেন, অথচ স্বরাষ্ট্র মন্ত্রী জানেন না।’তিনি বলেন, ‘দেশে দুর্নীতি আর দুর্নীতি। এই জন্য আওয়ামি লীগের জনপ্রিয়তা শূন্য। আজ যদি কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়; আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আওয়ামী লীগ ৪০টার বেশি সিট পাবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park