
খুলনা প্রতিনিধি।। নগরীর চয়নিকা ফার্মেসিতে ঢুকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে জারিফুজ্জামান (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।আহত জারিফুজ্জামান ওই ফার্মেসির মালিক দৌলতুজ্জামানের ছেলে।স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা চয়নিকা ফার্মেসিতে প্রবেশ করে জারিফুজ্জামানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম পায়ের ঊরুর উপরিভাগে গুলি বিদ্ধ হয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।এর আগে গত ২৮ অক্টোবর রাতে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের অব্যাহত হুমকির মুখে মালিকপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হয়। পরে (১৪ নভেম্বর) পুলিশের নিরাপত্তার আশ্বাস এবং উপস্থিতিতে ফার্মেসিটি আবার চালু করা হয়।পুনরায় চালুর পর কয়েক দিন স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালিত হলেও শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।