1. admin@dainikdigantor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আনার কন্যা ডরিন গ্রেপ্তার রূপসা ঘাটে চালু হচ্ছে ফেরি, অবসান হতে পারে দীর্ঘদিনের দুর্ভোগ পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ: দুই আসামি গ্রেফতার জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার

রূপসা ঘাটে চালু হচ্ছে ফেরি, অবসান হতে পারে দীর্ঘদিনের দুর্ভোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

এস জামান (খুলনা) প্রতিনিধি: অবশেষে পূরণ হতে যাচ্ছে রূপসা ঘাটের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। পন্টুন ও গ্যাংওয়ে স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে চালু হবে ফেরি চলাচল। এতে ঘাট পারাপারে দীর্ঘদিনের ভোগান্তি, মাঝিদের দৌরাত্ম্য, অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়ন্ত্রিত যাত্রী পরিবহনের সমস্যা কমবে বলে আশা করছেন স্থানীয়রা। তবে নিকটেই খানজাহান আলী (রূপসা) সেতু থাকায় এ ঘাটের ফেরিতে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, রিকশা, ঠেলাগাড়ি ও সাধারণ মানুষ ছাড়া অন্য কোনো যানবাহন পারাপার করা হবে না।দীর্ঘদিন ধরে রূপসা ঘাটের দুই প্রান্তের গ্যাংওয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় প্রতিদিন পারাপার হওয়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর সঙ্গে মাঝিদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহনের অভিযোগও রয়েছে। এসব সমস্যা নিরসনে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের প্রচেষ্টায় রূপসা ঘাটে ফেরি চালুর উদ্যোগ নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এ লক্ষ্যে বিআইডব্লিউটিসির খুলনা কার্যালয় থেকে প্রয়োজনীয় প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়। পরে গত ৪ অক্টোবর রূপসা ঘাটে ফেরি চলাচলের প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌপরিবহণ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসি ঘাটের ইজারাদার প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে ফেরি চলাচলের উপযোগী পন্টুন ও গ্যাংওয়ে স্থাপনের নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী পশ্চিমঘাটে ইতোমধ্যে নতুন গ্যাংওয়ে স্থাপন করা হয়েছে। পূর্ব প্রান্তে নতুন গ্যাংওয়ে স্থাপনের জন্য পন্টুনও পাশে সরিয়ে রাখা হয়েছে।আপাতত পূর্ব রূপসা বাজারের পণ্য আনলোড করা ঘাট দিয়ে যাত্রী পারাপার চলছে। দুই প্রান্তের অবকাঠামোগত কাজ শেষ হলে বিআইডব্লিউটিএর কাছ থেকে অগ্রগতি প্রতিবেদন সংগ্রহ করে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।এরপর আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হবে।বিআইডব্লিউটিএর খুলনার উপপরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, “ঘাটের ইজারা আমরা দিলেও ফেরি চালুর বিষয়টি বিআইডব্লিউটিসির হাতে। এ বিষয়ে তারাই ভালো বলতে পারবেন।”রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান বলেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের প্রচেষ্টায় রূপসা ঘাটে ফেরি অনুমোদন হয়েছে। ঘাটের গ্যাংওয়ের কাজ শেষ হলে ফেরি চলাচল শুরু হবে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এ ঘাটে নিয়মিত দুটি ফেরি চলাচল করবে বলে তিনি জানান।বিআইডব্লিউটিসি খুলনার ব্যবস্থাপক (হিসাব) মোঃ মানজুর ইশতিয়াক বলেন, রূপসা ঘাটে মানুষের দুর্ভোগ ও দুর্দশার বিষয়টি বিবেচনায় নিয়ে ফেরির প্রয়োজনীয়তা উল্লেখ করে ঢাকা কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে কবে থেকে এবং কয়টি ফেরি এ ঘাটে চলাচল করবে, তা ঢাকা অফিস বলতে পারবে।নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিসির ঢাকা কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, খুলনা অফিসের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রূপসা ঘাটে ফেরির প্রয়োজনীয়তা উল্লেখ করে গত ৪ অক্টোবর মন্ত্রণালয় ও সচিবালয়ে প্রতিবেদন দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে ফেরি চলাচলের উপযোগী পন্টুন ও গ্যাংওয়ে স্থাপনের নির্দেশ দিয়েছে। এসব কাজ শেষ হওয়ার পর বিআইডব্লিউটিএর কাছ থেকে তথ্য নিয়ে মন্ত্রণালয়ে পুনরায় প্রতিবেদন দেওয়া হবে। পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হবে।রূপসা বাজারের ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে রূপসা ঘাটে অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। ঘাটের মাঝিদের কাছে সাধারণ মানুষ অনেকটা জিম্মি। অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন নিত্যদিনের ঘটনা। অতিরিক্ত যাত্রী বহনের কারণে ট্রলারডুবিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এমন একটি গুরুত্বপূর্ণ ঘাটে ফেরি চলাচল শুরু হলে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।কলেজ শিক্ষার্থী আরিফা ইসলাম বলেন, কলেজের ক্লাস ও কোচিংয়ের জন্য প্রতিদিন ঘাট পার হয়ে শহরে যেতে হয়। কিন্তু ঘাটের অব্যবস্থাপনার কারণে তাদের চরম সমস্যায় পড়তে হয়। এ ঘাটে ফেরি চালু হলে দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ উপকৃত হবে। এমন উদ্যোগ গ্রহণ করায়  স্থানীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারন জনগন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park