
আলমগীর রানা।।প্রতিটি পাড়া-মহল্লায় সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে খুলনা থেকে সব ধরনের সন্ত্রাস নির্মূল করতে হবে। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। অচিরেই খুলনাকে সন্ত্রাসমুক্ত করার আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য জনাব রকিবুল ইসলাম বকুল।খুলনা বিভাগীয় বইমেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সমাজ থেকে সন্ত্রাস নির্মূলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের মাধ্যমে অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।বই পড়ার গুরুত্ব তুলে ধরে হুইপ বকুল বলেন, বর্তমান প্রজন্মের তরুণরা সবকিছুই সংক্ষিপ্তভাবে বা ‘শর্ট’ পছন্দ করে। কিন্তু দীর্ঘ পরিসরে বই পড়া মানুষের জীবন গঠন, জ্ঞান অর্জন ও মননশীলতা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। তাই নতুন প্রজন্মকে বেশি বেশি বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে। তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ সাজ্জাদুর রহমান, খুলনার ডিআইজি জনাব রেজাউল করিম এবং খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি ব্রজলাল কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান মো. আব্দুল মান্নান।মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ড. মোহাম্মদ আসাদুজ্জামান সরকার বিদ্যালয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. আশিকুর রহমান এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আপ সোনা বেগম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন।বইমেলাকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।