
রুপসা খুলনা প্রতিনিধি।।রূপসার সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মোঃ জাকির হোসেন (৪৩) কে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি স্বল্পবাহিরদিয়া এলাকায় অবস্থিত হীরকের দোকানে বসে স্থানীয় লোকদের সাথে কথা বলছিলেন । এ সময় আকস্মিকভাবে এক যুবক দুর্বৃত্ত এসে তার মাথা লক্ষ্য করে গুলি করে দ্রæত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।তিনি মাটিতে লুটিয়ে পড়েন । দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে । ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে । জাকির হোসেনের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন বিএনপিস সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিহত জাকির হোসেন উপজেলা ছাত্রদল সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।ঘটনার খবর পেয়ে আমরা দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা করছি এবং কি কারনে এ হত্যাকান্ড হয়েছে তা উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকান্ডের কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।