1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় জমকালো আয়োজনে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিটি পাড়া-মহল্লায় সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে সন্ত্রাস নির্মূল করতে হবে: হুইপ বকুল খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত, প্রতিবাদ করলেই হত্যা : কেসিসি প্রশাসক কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, সিএনজি জব্দ আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, উদ্যোগ শুরু চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম খুলনার রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন”জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত, প্রতিবাদ করলেই হত্যা : কেসিসি প্রশাসক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

এসকে জামান।। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত। কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ১৪ লাখ মানুষকে জিম্মি করে ফেলেছে। এই অবস্থার অবসান হওয়া দরকার।অবিলম্বে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকব্যবসা দমনে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান এবং প্রয়োজনে কারফিউ জারি করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।শুক্রবার (১৩ নভেম্বর) রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত দলীয় কর্মী জাকির হোসেনের পরিবারের খোঁজখবর নেওয়া, জানাজায় অংশগ্রহণ এবং সমবেদনা প্রকাশকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুনিরা মানুষ খুন করছে, চাঁদাবাজি করছে এবং মাদকের বাজার বসিয়েছে। প্রতিবাদ করলেই তাদের হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত আমাদের ৮ থেকে ১০ জন কর্মীকে তারা হত্যা করেছে। সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কঠিন ও কঠোর পদক্ষেপের কথা বলেছেন এবং প্রধানমন্ত্রীও সন্ত্রাস দমনে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।নিহত কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, এই হত্যাকাণ্ডের শুধু বিচার নয়, খুলনা থেকে পাকাপাকিভাবে সন্ত্রাস নির্মূলের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামা দরকার। মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান প্রয়োজন, প্রয়োজনে কারফিউ দিয়েও এদের গ্রেপ্তার করা দরকার। রূপসার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রূপসা একটি শান্তিপূর্ণ এলাকা হলেও বর্তমান সময়ে এটি আবার সন্ত্রাসী জনপদে পরিণত হয়েছে।পুলিশ প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, এই এলাকায় টহল জোরদার করতে হবে, সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তালিকা তৈরি করতে হবে এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথ অভিযান পরিচালনা করতে হবে। অন্যথায় শক্ত পদক্ষেপ না নিলে কারো জীবন রক্ষা করা সম্ভব হবে না। তিনি আরও বলেন, নিহতের পরিবারকে সহায়তার জন্য স্থানীয় নেতৃবৃন্দ ও স্বজনেরা দায়িত্ব নিয়েছেন। খুলনাকে একটি শান্তিময় শহর ও জনপদ হিসেবে গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park