1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, সিএনজি জব্দ আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, উদ্যোগ শুরু চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম খুলনার রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন”জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার মহাকাল-দত্তপাড়া খেয়া ঘাটের জরাজীর্ণ যাত্রী ছাউনি: ভোগান্তির সীমায় সাধারণ মানুষ লগি-বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ বিসিআইসি চেয়ারম্যানের পদ থেকে সচিব পদে পদোন্নতি: মো. বাবুল মিঞাকে লায়ন শেখ মোস্তাফিজুর রহমানের ফুলেল শুভেচ্ছা

কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, সিএনজি জব্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

নেত্রকোনা প্রতিনিধি।। নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মো. মনির উদ্দিন এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর এলাকার মো. আখের উদ্দিনের ছেলে মো. শাহ্ আলম।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি সিএনজি অটোরিকশায় করে গাঁজা নিয়ে কেন্দুয়া-আঠারবাড়ী সড়ক দিয়ে যাচ্ছেন দুই মাদক কারবারি। পরে সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে ৩৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।তিনি আরও জানান, অভিযানে গাঁজা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা।এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ৩৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park