1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, সিএনজি জব্দ আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, উদ্যোগ শুরু চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম খুলনার রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন”জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার মহাকাল-দত্তপাড়া খেয়া ঘাটের জরাজীর্ণ যাত্রী ছাউনি: ভোগান্তির সীমায় সাধারণ মানুষ লগি-বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ বিসিআইসি চেয়ারম্যানের পদ থেকে সচিব পদে পদোন্নতি: মো. বাবুল মিঞাকে লায়ন শেখ মোস্তাফিজুর রহমানের ফুলেল শুভেচ্ছা

আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

আন্তর্জাতিক ডেস্ক।। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে একইদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসময় অন্তত সাত দেশের ৩০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে একটি দুর্ঘটনায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন। অন্য একটি দুর্ঘটনায় ভারতের কেরালা রাজ্যের একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান।নিহতদের মধ্যে ২১ বছর বয়সী যমজ ভাইবোন ও তাদের তিন বছর বয়সী ভাগনে রয়েছে। খবর খালিজ টাইমসের।আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেন। এতে গাড়িটি উল্টে গিয়ে যানজটে আটকে থাকা আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং তা অন্য গাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে ১৪ জন নিহত হন।এ ঘটনায় আহত ৩০ জনের মধ্যে ১৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকিরা চিকিৎসাধীন। আহতদের মধ্যে আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে আমিরাতের নাগরিক ছাড়াও অন্য দেশের মানুষ রয়েছেন। পরিচয় নিশ্চিত করতে কয়েকজনের মরদেহের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।অন্যদিকে, খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, ভারতের কেরালা রাজ্যের ওই পরিবারটি দীর্ঘদিন ধরে ফুজাইরাহতে বসবাস করছিল। শারজাহ থেকে ফুজাইরাহ ফেরার পথে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়।এতে যমজ ভাইবোন ও তাদের ভাগনে নিহত হন। পরিবারের আরও চার সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।ফুজাইরাহর এক সমাজকর্মীর বরাত দিয়ে পত্রিকাটি জানায়, নিহত তরুণের বয়স ছিল ২১ বছর।তাদের বাবা ফুজাইরাহ শহরে একটি খাবারের দোকান পরিচালনা করেন। দুর্ঘটনায় স্বজনদের হারিয়ে স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park