1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, সিএনজি জব্দ আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, উদ্যোগ শুরু চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম খুলনার রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন”জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার মহাকাল-দত্তপাড়া খেয়া ঘাটের জরাজীর্ণ যাত্রী ছাউনি: ভোগান্তির সীমায় সাধারণ মানুষ লগি-বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ বিসিআইসি চেয়ারম্যানের পদ থেকে সচিব পদে পদোন্নতি: মো. বাবুল মিঞাকে লায়ন শেখ মোস্তাফিজুর রহমানের ফুলেল শুভেচ্ছা

দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

দিগন্ত রিপোর্ট।।দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। দুদকের নিজস্ব জনবল থেকে তিনি সপ্তম কর্মকর্তা, যিনি পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হলেন।বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।মোহাম্মদ মোরশেদ আলমের আগে দুদকের নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার।মোরশেদ আলম ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে দুদকে যোগ দেন। একই ব্যাচের কর্মকর্তা হিসেবে দীর্ঘ কর্মজীবনের পর এবার মহাপরিচালক পদে পদোন্নতি পেলেন তিনি।এদিকে, একই দিনে দুদকের আরও সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা হলেন—দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (ব্যাংক) চলতি দায়িত্বে থাকা এ এস এম সাজ্জাদ হোসেন, দুদক বিকার পরিচালক (চলতি দায়িত্ব) মো. মাসুদুর রহমান, প্রধান কার্যালয়ের উপপরিচালক মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park