1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ দৈনিক প্রবাহের সম্পাদক ও নির্বাহী সম্পাদককে পত্রিকাটির সাবেক ও বর্তমান সিনিয়র সাংবাদিকের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ‎বেতাগীতে মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কেসিসি ১৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনের অঙ্গিকার আইসিবি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. কামাল মোস্তফাকে ‘লায়ন্স ইন্টারন্যাশনাল’ ম্যাগাজিন প্রদান ‎তালতলীতে একই প্রতিষ্ঠানে ৩ শিক্ষকের নিয়োগ জালিয়াতি খুলনা সবুরুন্নেসা মহিলা কলেজের নবনির্বাচিত সভাপতিকে খুলনা কবি সাহিত্যিক ফোরামের ফুলেল শুভেচ্ছা মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যাবহার করতে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার উপনির্বাচনে বিএনপির এলিজা জামান একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে যাচ্ছেন

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

 

দিগন্ত ডেস্ক।। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে এই ফলাফল প্রকাশিত হয়। এ বছর এইচএসসি ও সমমানে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।ফলাফল কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখা যাবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।এইচএসসি ফলাফল দেখতে অনলাইনে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইটে যেতে হবে। এতে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।এ ছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে মুহূর্তেই ফল জানা যাবে।আন্তঃশিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। শিক্ষার্থীরা অনলাইন পদ্ধতিতে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।গত ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে তা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। এবার ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ বোর্ডে মোট পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park